18 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

ই-বেইলবন্ড চালুতে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে: আইন উপদেষ্টা

জনপ্রিয়

ডিজিটাল জামিননামা বা ই-বেইলবন্ড চালুর ফলে বিচারপ্রার্থীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে এবং বিচারিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (২১ জানুয়ারি) সচিবালয় থেকে ভার্চুয়ালি দেশের আটটি জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের দ্বিতীয় ধাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এই ধাপে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় ই-বেইলবন্ড ব্যবস্থা চালু করা হয়েছে।
আইন উপদেষ্টা জানান, প্রচলিত পদ্ধতিতে জামিননামা দাখিল করতে ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো, যার ফলে সময় ও ভোগান্তি দুটোই বাড়ত। তবে ই-বেইলবন্ড চালুর মাধ্যমে অনলাইনে জামিননামা দাখিল সম্ভব হওয়ায় এক ঘণ্টার মধ্যেই বন্দির মুক্তি দেওয়া যাবে।
তিনি আরও বলেন, এ ব্যবস্থার মাধ্যমে দুর্নীতির সুযোগ কমবে এবং পুরো প্রক্রিয়াটি আরও গতিশীল হবে। আগামী ছয় মাসের মধ্যে দেশের সব জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম চালু করার লক্ষ্য রয়েছে।
উল্লেখ্য, প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় পরীক্ষামূলকভাবে ই-বেইলবন্ড চালু করা হয়, যা বর্তমানে সফলভাবে পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এ ডিজিটাল সেবা সম্প্রসারণ করা হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন পরীমনি

শরীফুল রাজ ও পরীমনির সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর বিচ্ছেদ—সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রে। বিচ্ছেদের...