31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

মোদির ‘চা-ওয়ালা’ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে নতুন বিতর্কে খাড়গে, পাল্টা আক্রমণে বিজেপি

জনপ্রিয়

ভারতের নির্বাচনী রাজনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বহুল আলোচিত ‘চা-ওয়ালা’ পরিচয়কে ঘিরে নতুন করে বিতর্কের সূত্রপাত করেছেন বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মোদিকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেছেন, ভোটারদের সহানুভূতি আদায়ের লক্ষ্যেই নিজেকে চা–বিক্রেতা হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী, যা আদতে একটি সাজানো রাজনৈতিক কৌশল।
খাড়গের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি। একে প্রধানমন্ত্রীর প্রতি অপমানজনক মন্তব্য আখ্যা দিয়ে পাল্টা আক্রমণে নেমেছে দলটি। ফলে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক পরিসর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইউপিএ আমলে প্রণীত মনরেগা আইন বাতিল করে নতুন ‘জি রাম জি আইন’ চালুর প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন মল্লিকার্জুন খাড়গে। সেখানে তিনি প্রশ্ন তোলেন, ‘ভোট পাওয়ার জন্য তিনি বারবার বলেন—আমি চা-ওয়ালা ছিলাম। কিন্তু তিনি কি কখনো নিজের হাতে চা বানিয়েছেন? কেটলি নিয়ে ঘুরে ঘুরে মানুষকে চা খাইয়েছেন?’ খাড়গের দাবি, এসব বক্তব্য বাস্তব নয়, বরং রাজনৈতিক নাটকের অংশ।
এ সময় কংগ্রেস সভাপতির অভিযোগ ছিল, গরিব মানুষের কথা বললেও বাস্তবে তাদের দমন করাই মোদি সরকারের নীতিতে পরিণত হয়েছে। তার এই বক্তব্যকে কেন্দ্র করেই বিজেপি ও কংগ্রেসের মধ্যে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...