31 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

বাগেরহাটে ডিসি ও এসপিকে হুমকি: বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বাগেরহাট সদর উপজেলার নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে কেন্দ্র করে জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) একাধিক বিদেশি নম্বর থেকে হোয়াটস অ্যাপ কল করে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটস অ্যাপ নম্বরে কল করে অশ্রাব্য ভাষায় হুমকি দেওয়া হচ্ছে। ওই অডিওতে শোনা যায়, কল রিসিভ করার পর থেকেই অপর প্রান্ত থেকে লাগাতার গালাগাল করা হয় এবং পুলিশ সুপারকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি। কলের এক পর্যায়ে সাদ্দামকে গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে হুমকিসূচক বক্তব্য দেওয়া হয় এবং তার পরিবারের প্রতিও ভয়ভীতি প্রদর্শন করা হয়।
আইনশৃঙ্খলাবাহিনীর সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির অডিও কথোপকথন সত্য। ইতোমধ্যে ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে ভিডিওটি প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, তিনি বিভিন্ন বিদেশি নম্বর থেকে হুমকিমূলক ফোন কল পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তিনি বিচলিত নন। যে বিষয়টি নিয়ে এই হুমকি দেওয়া হচ্ছে, সে ক্ষেত্রে প্রশাসন আইন অনুযায়ী দায়িত্ব পালন করেছে। ধারণা করা হচ্ছে, কিছু বট বা ভুয়া নম্বর ব্যবহার করে এসব কল করা হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান, উদ্বেগে ইসরায়েল

যুদ্ধের পর ইরান যেভাবে দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে, তাতে বিস্মিত ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। বিশেষ করে দেশটির...