18 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

মির্জা আব্বাসের ধৈর্যে বাবার ছায়া খুঁজে পেলেন শবনম ফারিয়া

জনপ্রিয়

সোশ্যাল মিডিয়ায় বরাবরই খোলামেলা ও রসিক অভিনেত্রী শবনম ফারিয়া। ব্যক্তিগত অনুভূতি থেকে শুরু করে সমসাময়িক নানা বিষয়—সবই তিনি অকপটে তুলে ধরেন নিজের ফেসবুক স্ট্যাটাসে। এবার নির্বাচনী প্রচারণার কিছু ভিডিও দেখে প্রয়াত বাবাকে স্মরণ করেছেন এই অভিনেত্রী।
ঢাকা-৮ আসনে বিএনপি নেতা মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারের কয়েকটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসব ভিডিওতে তার ধৈর্যশীল আচরণ নজরে আসে ফারিয়ার। সেখান থেকেই বাবার কথা মনে পড়ে যায় বলে জানান তিনি।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ফারিয়া লেখেন, মির্জা আব্বাসের শান্ত স্বভাব তাকে তার বাবার কথা মনে করিয়ে দিয়েছে। রসিকতার সুরে তিনি বাবার ব্যক্তিত্ব ও পারিবারিক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তার বাবা ছিলেন অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ, আর পরিবারে মা, দাদি ও তিন মেয়ের ‘শাসনের’ মধ্যেই কেটেছে তার জীবন—এমনটাই জানান অভিনেত্রী।
নিজের বাবাকে নিয়ে মজার ছলে ফারিয়া লেখেন, এত বছরের সহনশীলতার পর তার বাবার জন্য পরকালে আর কোনো শাস্তি থাকার কথা নয়। তবে পুরো লেখাটিই যে নিছক হাস্যরস আর ব্যক্তিগত স্মৃতিচারণ—তা স্পষ্ট করে উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে ফারিয়া বলেন, যেন বিষয়টি নিয়ে কোনো সংবাদ না করা হয় এবং ধর্মীয় বা রাজনৈতিক ব্যাখ্যা টানা না হয়।
তবে সেই অনুরোধ উপেক্ষা করেই বিষয়টি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে। অনেকেই ফারিয়ার রসবোধ ও বাবার প্রতি ভালোবাসার প্রকাশকে ইতিবাচকভাবেই দেখছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন পরীমনি

শরীফুল রাজ ও পরীমনির সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর বিচ্ছেদ—সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রে। বিচ্ছেদের...