29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তা শ্রীলঙ্কায়, প্রস্তুত এলিট কমান্ডো

জনপ্রিয়

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। এমনকি টুর্নামেন্টে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে—এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। এই অনিশ্চয়তার মধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিচ্ছে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা।
বিশ্বকাপের সূচি অনুযায়ী ‘এ’ গ্রুপের বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা। ম্যাচটি নির্বিঘ্নে আয়োজন করতে এরই মধ্যে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করেছে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ।
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনিল কুমারা গামাগে বুধবার রাতে বার্তা সংস্থা এএফপিকে বলেন, টুর্নামেন্টের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচগুলোর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানান তিনি।
নিরাপত্তা সূত্রে জানা গেছে, সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় ব্যবহৃত এলিট সশস্ত্র বাহিনীর সদস্যদেরই বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, বিমানবন্দরে পৌঁছানো থেকে শুরু করে দেশ ছাড়ার মুহূর্ত পর্যন্ত প্রতিটি দলকে সশস্ত্র নিরাপত্তার আওতায় রাখা হবে।
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে অতীত অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...