19 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বাংলাদেশ না থাকায় ফিকে ইডেন, টিকিট বিক্রিতে চরম ভাটা

জনপ্রিয়

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্স যেন নিজের চেনা রূপ হারিয়েছে। ক্রিকেট উন্মাদনার শহর হয়েও এবারের বিশ্বকাপকে ঘিরে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো নয়। এর বড় কারণ হিসেবে উঠে আসছে বাংলাদেশের অনুপস্থিতি।
প্রাথমিক সূচি অনুযায়ী, ইডেন গার্ডেন্সে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশ সরে দাঁড়ানোয় সেই জায়গায় স্কটল্যান্ড সুযোগ পেলেও কলকাতার দর্শকদের মধ্যে তেমন সাড়া ফেলতে পারেনি ইউরোপের দলটি। ফলে বিশ্বকাপের উত্তাপ থেকেই অনেকটা বঞ্চিত ইডেন।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট বিক্রি হচ্ছে অত্যন্ত ধীরগতিতে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে বসানো অফলাইন টিকিট কাউন্টারগুলো প্রায় ফাঁকাই থাকছে। বিশাল ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই ঐতিহাসিক মাঠে এমন নিরুৎসাহজনক চিত্র খুব একটা দেখা যায় না।
পরিসংখ্যান আরও হতাশাজনক। এখন পর্যন্ত সব ম্যাচ মিলিয়ে ২১ হাজার টিকিটও বিক্রি হয়নি। ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ম্যাচে বিক্রি হয়েছে মাত্র ২ হাজার ৯১৭টি টিকিট। সবচেয়ে করুণ অবস্থা স্কটল্যান্ড বনাম ইতালি ম্যাচের—সেখানে টিকিট বিক্রি দাঁড়িয়েছে মাত্র ৩৪৮টিতে।
ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচে বিক্রি হয়েছে ২ হাজার ৭৫টি টিকিট, ইংল্যান্ড বনাম ইতালি ম্যাচে ৪ হাজার ৯৭০টি। ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি ম্যাচে বিক্রি হয়েছে ১ হাজার ২৪৮টি টিকিট। গ্রুপ পর্বের বাইরে সুপার এইট ও সেমিফাইনাল মিলিয়ে মোট টিকিট বিক্রি প্রায় ৯ হাজারের কাছাকাছি।
দর্শকদের এই অনাগ্রহের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে গ্রুপ পর্বে ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশের কোনো ম্যাচ না থাকা। তবে টিকিট বিক্রি কম হলেও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে না আয়োজক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলকে (সিএবি)। আইসিসির কাছ থেকে ম্যাচ আয়োজন বাবদ প্রাপ্ত অর্থেই তাদের খরচ উঠে যাচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

এক মন্ত্রণালয়ে দুই ‘সুমন’! তারেক রহমানের মন্ত্রিসভায় চমক

বাংলাদেশের নতুন মন্ত্রিসভায় এক বিরল মিল!একই ডাকনাম, একই মন্ত্রণালয়, এমনকি রাজনীতিতে উত্তরাধিকার—গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে এখন দুই ‘সুমন’। দেশের...