28 C
Dhaka
রবিবার, মার্চ ২৯, ২০২৬

কারাগারে মারা গেলেন সাবেক এমপি রমেশ চন্দ্র সেন

জনপ্রিয়
সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল ৯টা ২৯ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রমেশ চন্দ্র সেন হত্যাসহ মোট তিনটি মামলায় কারাবন্দি ছিলেন। গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। পরদিন ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
শনিবার সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

এসএসসি পরীক্ষার্থীর ফোনে সাড়া, শব্দ দূষণ বন্ধে সরাসরি মাঠে এমপি

নিজস্ব প্রতিবেদক:সাভারের ইসলাম নগর এলাকায় শব্দ দূষণের কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান আনিশার। বাসার পাশের একটি...