19 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

নান্দাইলে নারী ভোটারদের মাঝে ফুলকপির জোয়ার

জনপ্রিয়
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারী ভোটারদের মাঝে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রতীক ফুলকপি নিয়ে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে আয়োজিত উঠান বৈঠকে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফুলকপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা সহ ধারাবাহিকভাবে উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এসব উঠান বৈঠকে গৃহিণী, শিক্ষার্থী ও বয়স্ক নারীদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ার মতো। নারীরা তাদের বিভিন্ন সামাজিক সমস্যা, উন্নয়ন চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরছেন এবং প্রার্থীর বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রতিটি উঠান বৈঠকে বক্তব্য রাখছেন ময়মনসিংহ-৯ আসনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জামায়াতে ইসলামসহ ১১ দল সমর্থিত প্রার্থী এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান। তিনি নারীদের উদ্দেশে বলেন, “নারীরা সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির মূল চালিকাশক্তি। আপনাদের সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করাই আমার রাজনীতির প্রধান অঙ্গীকার।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে নারীদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নারী নির্যাতন ও বৈষম্য রোধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।
স্থানীয় নারী ভোটাররা জানান, উঠান বৈঠকের মাধ্যমে প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে তারা নিজেদের কথা তুলে ধরতে পারছেন। এতে তাদের মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আগ্রহ বেড়েছে।
নান্দাইল আসনে নারী ভোটারদের বড় অংশ যেদিকে ঝুঁকবে, নির্বাচনী ফলাফলে তার উল্লেখযোগ্য প্রভাব পড়বে। সেই হিসেবে ফুলকপি প্রতীকের পক্ষে নারীদের এই গণজোয়ার নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকে।
- Advertisement -spot_img
সর্বশেষ

এক মন্ত্রণালয়ে দুই ‘সুমন’! তারেক রহমানের মন্ত্রিসভায় চমক

বাংলাদেশের নতুন মন্ত্রিসভায় এক বিরল মিল!একই ডাকনাম, একই মন্ত্রণালয়, এমনকি রাজনীতিতে উত্তরাধিকার—গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে এখন দুই ‘সুমন’। দেশের...