নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রবিবার রাজধানী ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে পৃথক জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের চলমান রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবেই এসব জনসভার আয়োজন করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
কর্মসূচির শুরু হবে দুপুর ২টায় ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে আয়োজিত জনসভা দিয়ে। এরপর দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।
সূচি অনুযায়ী, বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।
এছাড়া বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকা-১৩ আসনের শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুলে সানভ্যালি মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
বিএনপির নেতারা জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন দলের চেয়ারম্যান। শনিবার গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
বাংলাদেশের নতুন মন্ত্রিসভায় এক বিরল মিল!একই ডাকনাম, একই মন্ত্রণালয়, এমনকি রাজনীতিতে উত্তরাধিকার—গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে এখন দুই ‘সুমন’।
দেশের...