27 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আজকের বাজারে কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা?

জনপ্রিয়
দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। ভরিতে দাম কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। ফলে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। নতুন এই মূল্যহার রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর করা হয়েছে, যা আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত বহাল রয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সোনার দামে এই সমন্বয় আনা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী—
  • ২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা
  • ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা
  • ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা
  • সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।
এদিকে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...