28 C
Dhaka
রবিবার, মার্চ ২৯, ২০২৬

১১ ফেব্রুয়ারি দূরপাল্লার বাস চলাচল করবে? জানাল মালিক সমিতি

জনপ্রিয়
জাতীয় নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। তবে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি অধিকাংশ বাস সার্ভিস বন্ধ থাকার আশঙ্কা রয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সংগঠনটির চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১১ ফেব্রুয়ারি বাস চলাচলে কোনো বাধা থাকবে না। তবে ওই দিনের টিকিট বিক্রিতে এখনো তেমন চাপ দেখা যায়নি। এর বিপরীতে ১০ ফেব্রুয়ারির টিকিটের জন্য যাত্রীদের আগ্রহ তুলনামূলক বেশি।
ভোটের দিন বাস চলাচল প্রসঙ্গে তিনি বলেন, আইনগতভাবে বাস চলাচলে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে অধিকাংশ চালক ও শ্রমিক ভোট দেওয়ার জন্য ছুটি চাওয়ায় স্বাভাবিকভাবে সার্ভিস চালু রাখা কঠিন হয়ে পড়ছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাতে সীমিত আকারে আবার বাস চলাচল শুরু হতে পারে বলেও জানান তিনি।
এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটের দিন ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা থাকবে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জরুরি সেবা, সংবাদপত্র পরিবহন এবং চিকিৎসা সামগ্রী বহনকারী যানবাহনের ক্ষেত্রে শর্তসাপেক্ষে এই নিষেধাজ্ঞা শিথিল করা হবে। পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা কার্যকর বা শিথিল করার ক্ষমতা রাখবেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

এসএসসি পরীক্ষার্থীর ফোনে সাড়া, শব্দ দূষণ বন্ধে সরাসরি মাঠে এমপি

নিজস্ব প্রতিবেদক:সাভারের ইসলাম নগর এলাকায় শব্দ দূষণের কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান আনিশার। বাসার পাশের একটি...