31 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

ট্রাউজার, টি-শার্ট পরা ছবি নিয়ে ডিএমপি কমিশনারের ব্যাখ্যা

জনপ্রিয়
নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীদের যমুনা অভিমুখে অগ্রযাত্রা ঠেকাতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী টি-শার্ট ও ট্রাউজার পরেই ঘটনাস্থলে উপস্থিত হন। ওই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা তৈরি হয়।
এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ডিএমপি কমিশনার। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ছুটির দিনে তিনি বাসায় ইনফর্মাল পোশাকে ছিলেন এবং চুল কাটছিলেন। এমন সময় জানতে পারেন, আন্দোলনকারীরা যমুনার দিকে ঢুকে পড়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কোনো প্রস্তুতি ছাড়াই তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
ডিএমপি কমিশনার জানান, সেখানে গিয়ে তিনি পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর অবস্থায় দেখতে পান। তিনি বলেন, নির্বাচনের মাত্র পাঁচ-ছয় দিন আগে, যেখানে কেন্দ্রীয় সরকার প্রধানের বাসভবন অবস্থিত এবং ১৪৪ ধারা জারি রয়েছে, সেখানে আন্দোলনকারীদের প্রবেশ করা অত্যন্ত উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে পুলিশ কমিশনার হিসেবে বসে থাকার কোনো সুযোগ ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনার সময় তীব্র ট্রাফিক জ্যামের কারণে দ্রুত পুলিশ পাঠানো সম্ভব হয়নি।
- Advertisement -spot_img
সর্বশেষ

দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান, উদ্বেগে ইসরায়েল

যুদ্ধের পর ইরান যেভাবে দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে, তাতে বিস্মিত ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। বিশেষ করে দেশটির...