31 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

তারেক রহমানই পরবর্তী প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল

জনপ্রিয়
ভোটের মাঠে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই আগামী প্রধানমন্ত্রী হতে পারেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের চৌরঙ্গী বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
পথসভায় মির্জা ফখরুল বলেন, ভোটের মাধ্যমে যে সংসদ গঠিত হবে, সেই সংসদই আগামী পাঁচ বছর দেশের আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংসদে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন কোথায় ও কীভাবে হবে, তা নির্ধারণ করে সরকার। সরকার যদি জনগণের স্বার্থে কাজ না করে, তাহলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বর্তমান রাজনৈতিক পরিবেশের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন—এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।
এ সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, রাজনৈতিক দল থাকা স্বাভাবিক হলেও মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকা জাতির সামনে স্পষ্ট। তার অভিযোগ, স্বাধীনতা যুদ্ধের সময় দলটি পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছে এবং স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়নি।
মির্জা ফখরুল বলেন, সে কারণেই ওই দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া যায় না। বক্তব্যের শেষে তিনি গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।
- Advertisement -spot_img
সর্বশেষ

দ্রুত সামরিক শক্তি পুনর্গঠন করছে ইরান, উদ্বেগে ইসরায়েল

যুদ্ধের পর ইরান যেভাবে দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে, তাতে বিস্মিত ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। বিশেষ করে দেশটির...