19 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

স্বর্ণের খনিতে দুর্ঘটনা, নি’হত ৭

জনপ্রিয়
চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের একটি স্বর্ণখনিতে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, শনিবার খনির ভেতরে ব্যবহৃত একটি কেজ বা লিফট দুর্ঘটনার কবলে পড়ে। তবে বিষয়টি সোমবার গভীর রাতে প্রকাশ্যে আসে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর খনিটির মালিক প্রতিষ্ঠান ঝাওজিন মাইনিং ইন্ডাস্ট্রির শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়।
মঙ্গলবার জিএমটি সময় সকাল ৫টা ২৫ মিনিটে ঝাওজিন মাইনিংয়ের শেয়ারদর প্রায় ৬ শতাংশ কমে লেনদেন হচ্ছিল। কোম্পানি রেজিস্ট্রি কিচাচার তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি চীনের অন্যতম শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী কোম্পানি।
চীনের জরুরি ব্যবস্থাপনা বিভাগ এবং জননিরাপত্তা বিভাগ যৌথভাবে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। পাশাপাশি, ঘটনার তথ্য গোপন রাখার কোনো চেষ্টা করা হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।
রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ঝাওজিন মাইনিংয়ের একজন কর্মকর্তা জানান, বিষয়টি এখনও তদন্তাধীন। এ বিষয়ে তিনি অতিরিক্ত কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে আসন্ন চন্দ্র নববর্ষকে সামনে রেখে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে চীনা সরকার। সোমবার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বৈঠকে খনি, রাসায়নিক কারখানা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ শিল্পপ্রতিষ্ঠানে বিশেষ নিরাপত্তা পরিদর্শনের ঘোষণা দেওয়া হয়।
উল্লেখযোগ্য যে, একই দিনে উত্তর চীনের একটি বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণের ঘটনায় আরও আটজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

এক মন্ত্রণালয়ে দুই ‘সুমন’! তারেক রহমানের মন্ত্রিসভায় চমক

বাংলাদেশের নতুন মন্ত্রিসভায় এক বিরল মিল!একই ডাকনাম, একই মন্ত্রণালয়, এমনকি রাজনীতিতে উত্তরাধিকার—গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে এখন দুই ‘সুমন’। দেশের...