29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

মৌলভীবাজারের রাজনগরে চীনা কনেকে ঘিরে ব্যতিক্রমী বিয়ে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মৌলভীবাজারের রাজনগর উপজেলার টিকরপাড়া গ্রামে এক ব্যতিক্রমী বিয়েকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলার বাসিন্দা সুকান্ত সেনের সঙ্গে চীনের সাংহাই প্রদেশের ক্রিস হোয়ের বিয়ে সম্পন্ন হয়েছে হিন্দু ধর্মীয় রীতিতে।
রোববার রাতে স্থানীয় বিষ্ণুপদ ধামে আয়োজিত অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ভিন্ন সংস্কৃতির এই মিলন দেখতে উৎসুক এলাকাবাসীর মধ্যেও ছিল ব্যাপক আগ্রহ।
পারিবারিক সূত্রে জানা যায়, ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে সুকান্ত ও ক্রিস হোয়ের পরিচয় হয়। সেই পরিচয় থেকে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সম্মতিতে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনা রীতিতে প্রথম দফায় বিবাহ সম্পন্ন হয়। এরপর বাংলাদেশে এসে হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে পুনরায় বিয়ের আয়োজন করা হয়।
গ্রামজুড়ে এ বিয়ে নিয়ে চলছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপক সাড়া ফেলেছে। ভিন্ন দেশের দুই তরুণ-তরুণীর এই দাম্পত্য বন্ধনকে অনেকেই ভালোবাসার জয় হিসেবে দেখছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...