31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

১০ মার্চ শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ পাইলট কর্মসূচি, ৭ শ্রেণির পরিবার পাবে অগ্রাধিকার

জনপ্রিয়

সরকার আগামী ১০ মার্চ দেশব্যাপী পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নে এই কার্ড বিতরণ করা হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভা শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬’ শিরোনামে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। শিগগিরই এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। কর্মসূচির মূল দর্শন নির্ধারণ করা হয়েছে— ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’।
নীতিমালা অনুযায়ী, সাত শ্রেণির মানুষ অগ্রাধিকারভিত্তিতে কার্ড পাবেন। তারা হলেন—
১. ভূমিহীন
২. গৃহহীন
৩. প্রতিবন্ধী সদস্য রয়েছে এমন পরিবার
৪. হিজড়া জনগোষ্ঠী
৫. বেদে সম্প্রদায়
৬. ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার
৭. সর্বোচ্চ ০.৫ একর জমির মালিক পরিবার
তবে সব শ্রেণির মানুষ এই সুবিধা পাবেন না। ছয় শ্রেণির মানুষকে এ কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যদিও এ বিষয়ে বিস্তারিত তালিকা এখনো প্রকাশ করা হয়নি।
আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ পাইলট কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানা গেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...