32 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

চোরাই গরুর মাংসে ইফতার আয়োজন, ওসমানীনগরে চাঞ্চল্য

জনপ্রিয়

সিলেটের ওসমানীনগর উপজেলায় চুরি হওয়া একটি গরু জবাই করে ইফতার মাহফিল আয়োজনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুখাপন গ্রামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজক পরিবারের পক্ষ থেকে গরু কেনার জন্য অর্থ দেওয়া হলেও অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার গরু না কিনে স্থানীয় এক ব্যক্তির হারিয়ে যাওয়া গরু জবাই করে ইফতারে পরিবেশন করেন।
ইফতারের আগের দিন একই গ্রামের নাজমুল ইসলাম নামে এক ব্যক্তির গরু নিখোঁজ হয়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী আয়োজকদের বাড়িতে গিয়ে কৈফিয়ত চান। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় জবাই করা গরুটি নিখোঁজ গরুই ছিল বলে নিশ্চিত হওয়া যায়।
পরবর্তীতে আয়োজক প্রবাসী ব্যক্তি গরুর মালিককে ক্ষতিপূরণ হিসেবে ৭০ হাজার টাকা প্রদান করে বিষয়টি মীমাংসা করেন। তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে তিনি সরাসরি জড়িত নন। তবে অভিযুক্ত কেয়ারটেকার পলাতক রয়েছেন।
এ বিষয়ে ওসমানীনগর থানা জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

জামায়াতকে মেইনস্ট্রিমে না আসতে দেওয়ার মন্তব্যে প্রতিবাদ জানালেন এমপি মিলন

সৈয়দা রিজওয়ানা হাসান-এর সাম্প্রতিক এক বক্তব্যকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও...