32 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

সুপার এইটের আগে পাকিস্তানের টপ অর্ডারে পরিবর্তনের পরামর্শ মোহাম্মদ আমির-এর

জনপ্রিয়

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাকিস্তান দলের একাদশ ও ব্যাটিং অর্ডারে পরিবর্তনের পরামর্শ দিয়েছেন সাবেক পেসার মোহাম্মদ আমির। বিশেষ করে অধিনায়ক বাবর আজম-এর ব্যাটিং পজিশন নিয়ে স্পষ্ট মতামত দেন তিনি।
জিও নিউজ-এর এক বিশেষ অনুষ্ঠানে দলীয় কৌশল বিশ্লেষণ করতে গিয়ে আমির বলেন, বর্তমান পরিস্থিতিতে ভারসাম্যপূর্ণ কম্বিনেশন নিয়েই মাঠে নামা জরুরি। তার প্রস্তাবিত একাদশে বাবরের পরিবর্তে খাজা নাফে-কে সুযোগ দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
আমিরের মতে, টপ অর্ডারে সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আঘা ও খাজা নাফেকে রাখা যেতে পারে। এতে মিডল অর্ডার আরও গতিশীল হবে বলে মনে করেন তিনি। উইকেটকিপার হিসেবে উসমান খান-কে রেখে পরবর্তী পর্যায়ে শাদাব খানমোহাম্মদ নেওয়াজ-কে দলে রাখার কথাও বলেন আমির। স্পিন বিকল্প হিসেবে আবরার আহমেদ-কে বিবেচনায় নেওয়ার ইঙ্গিত দেন তিনি।
আমির বলেন, “পরিস্থিতি বুঝে দল সাজাতে হবে। ছোট পরিবর্তনই অনেক সময় বড় পার্থক্য গড়ে দেয়।”
গ্রুপ পর্বে কঠিন সমীকরণের মুখে রয়েছে পাকিস্তান। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে শুধু জয়ই নয়, বড় ব্যবধানের জয়ও প্রয়োজন। ফলে দল নির্বাচন ও ব্যাটিং অর্ডার নির্ধারণই হতে পারে তাদের ভাগ্য নির্ধারণের প্রধান চাবিকাঠি।
- Advertisement -spot_img
সর্বশেষ

জামায়াতকে মেইনস্ট্রিমে না আসতে দেওয়ার মন্তব্যে প্রতিবাদ জানালেন এমপি মিলন

সৈয়দা রিজওয়ানা হাসান-এর সাম্প্রতিক এক বক্তব্যকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও...