28.7 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

ইফতারে ভিন্ন স্বাদের টমেটো-আলুর চপ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ইফতারের টেবিলে আলুর চপ এক পরিচিত নাম। তবে একই স্বাদের চপে একটু নতুনত্ব আনতে চাইলে যোগ করতে পারেন টমেটোর টক-মিষ্টি ছোঁয়া। এতে যেমন স্বাদ বাড়বে, তেমনি দেখতে হবে আকর্ষণীয়। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় এই ব্যতিক্রমী টমেটো-আলুর চপ।

উপকরণ
চপের জন্য:
  • সেদ্ধ আলু – ২৫০ গ্রাম
  • পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ
  • ভাজা মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ
  • ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ
  • লবণ – স্বাদমতো
  • পাঁচ ফোড়ন – ১ টেবিল চামচ
  • বড় টমেটো – ৩টি
  • সয়াবিন তেল – ভাজার জন্য
ব্যাটারের জন্য:
  • বেসন – আধা কাপ
  • কর্ণফ্লাওয়ার – আধা কাপ
  • আদা-রসুন বাটা – ১ চা চামচ
  • হলুদ, মরিচ, ধনে ও জিরা গুঁড়া – ১ চা চামচ করে
  • গরম মসলা – ১ চা চামচ
  • ডিম – ১টি
  • বেকিং পাউডার – ২ চা চামচ
  • হিং ও কালোজিরা – সামান্য
  • লবণ ও চিনি – স্বাদমতো
  • পানি – ১ কাপের একটু বেশি

প্রস্তুত প্রণালি
১. ব্যাটার তৈরি
একটি বড় পাত্রে ব্যাটারের সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। ঢেকে রেখে দিন প্রায় ১ ঘণ্টা। এতে ব্যাটার ফুলে হালকা ও মচমচে হবে।
২. আলুর পুর তৈরি
সেদ্ধ আলুর সঙ্গে পেঁয়াজ কুচি, ভাজা মরিচ গুঁড়া, ধনেপাতা, লবণ ও পাঁচ ফোড়ন মিশিয়ে মসৃণ ভর্তা তৈরি করুন।
৩. টমেটো প্রস্তুত
টমেটো গোল ও পাতলা স্লাইস করে কেটে রাখুন।
৪. চপ তৈরি
আলুর ভর্তা থেকে সমান আকারে চপ বানান। প্রতিটি চপের দুই পাশে একটি করে টমেটোর স্লাইস বসিয়ে টুথপিক দিয়ে আটকে দিন।
৫. ভাজা
চপগুলো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে সোনালি করে ভেজে তুলুন।
- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...