31.9 C
Dhaka
বুধবার, মে ১৩, ২০২৬

যে দোয়া ১০০ বার পড়লে নেকিতে সবার উপরে থাকবেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রাসুলুল্লাহ (সা.) উম্মতের জন্য এমন কিছু জিকির ও দোয়া শিক্ষা দিয়েছেন, যেগুলোর ফজিলত অত্যন্ত বেশি এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এর মধ্যে একটি বিশেষ দোয়া রয়েছে, যা প্রতিদিন ১০০ বার পড়লে অগণিত সওয়াব অর্জনের সুসংবাদ দেওয়া হয়েছে।

দোয়াটি হলো—
لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।
অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; তিনি একক, তাঁর কোনো শরিক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই, আর তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান।

সহিহ হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার এই দোয়া পাঠ করবে, তার জন্য ১০টি গোলাম মুক্ত করার সমান সওয়াব লেখা হবে। তার আমলনামায় ১০০টি নেকি যোগ হবে এবং ১০০টি গুনাহ মাফ করা হবে। সেই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তানের অনিষ্ট থেকে হেফাজতে থাকবে। আর ওই দিন তার চেয়ে উত্তম আমল আর কেউ করতে পারবে না—তবে যে ব্যক্তি এর চেয়েও বেশি পাঠ করবে, সে ব্যতিক্রম। (সহিহ বুখারি, হাদিস: ৩২৯৩)

অন্য এক বর্ণনায় এসেছে, প্রতি ফরজ নামাজের পর ৩৩ বার করে ‘সুবহানাল্লাহ’, ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’ এবং ৩৩ বার ‘আল্লাহু আকবর’ পড়ার পর শততম হিসেবে এই দোয়াটি একবার পড়লে, বান্দার গুনাহ সাগরের ফেনার মতো অধিক হলেও ক্ষমা করে দেওয়া হয়। এ হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম (হাদিস: ৪৯০৬) গ্রন্থে।

এ দোয়াটি সহজ হলেও এর ফজিলত অত্যন্ত বড়। তাই দৈনন্দিন জীবনে অল্প সময় ব্যয় করে নিয়মিত এই জিকির করার মাধ্যমে একজন মুমিন অসংখ্য সওয়াব ও আল্লাহর বিশেষ রহমত লাভ করতে পারেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

নারায়ণগঞ্জে আলোচনায় গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের পশুর হাটে এবার সবার নজর কাড়ছে বিরল চেহারার একটি গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি...