29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

এসএসসি পরীক্ষার্থীর ফোনে সাড়া, শব্দ দূষণ বন্ধে সরাসরি মাঠে এমপি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

নিজস্ব প্রতিবেদক:
সাভারের ইসলাম নগর এলাকায় শব্দ দূষণের কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান আনিশার। বাসার পাশের একটি ফার্নিচার কারখানায় দিনরাত মেশিন চালানোর ফলে তিনি পড়ালেখায় মনোযোগ দিতে পারছিলেন না।
পরিবারের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো সমাধান হয়নি। পরে নিজ উদ্যোগে আনিশা সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করে তার সমস্যার কথা জানান।
ঘটনা শুনে শনিবার সন্ধ্যায় সংসদ সদস্য নিজেই ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশ সদস্যদের নিয়ে কারখানায় গিয়ে উভয় পক্ষের বক্তব্য শোনেন।
অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় বাজার কমিটির নেতাদের দায়িত্ব দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধানের নির্দেশ দেন তিনি।
এ ঘটনায় এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা জানান, জনগণের সমস্যায় দ্রুত সাড়া দেওয়া এমন জনপ্রতিনিধিই তারা প্রত্যাশা করেন।
সংসদ সদস্য বলেন, “জনগণের স্বার্থে যেকোনো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারও ক্ষতি করে ব্যবসা করার সুযোগ নেই।”
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...