29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

মেসির চোখে কি বিদায়ের ছায়া?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

আর মাত্র ৭২ দিন পরই শুরু বিশ্বকাপের উত্তেজনা। কিন্তু ট্রফির লড়াইয়ের আগে ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বড় প্রশ্ন—মেসি কি থাকবেন, নাকি এটাই তার শেষ অধ্যায়?
জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অনুশীলনে মেসিকে দেখা গেছে অস্বাভাবিক শান্ত, কিছুটা বিষণ্ণ। সেই ছবিতে আরও আগুন ঢেলেছেন এএফএ ফটোগ্রাফার ম্যানুয়েল কোর্তিনা, যিনি ইঙ্গিত দিয়েছেন—এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে এটি হতে পারে মেসির শেষ অনুশীলন।
একটি বাক্য, আর তাতেই দোলাচলে কোটি ভক্তের মন।
তবে নিশ্চিত কিছু এখনো নয়। ট্রান্সফার বিশেষজ্ঞ জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মেসি। সবকিছু নির্ভর করছে তার ফিটনেস ও শরীরের ওপর—আর সেই চেনা শর্ত, “দলকে জেতাতে পারব তো?”
অন্যদিকে কোচ  পরিষ্কার করে দিয়েছেন—মেসিকে কোনো চাপ দেওয়া হচ্ছে না। তবে তিনি চান, ফুটবলের জন্যই মেসির মতো কিংবদন্তি মাঠে থাকুক।
জাম্বিয়ার বিপক্ষে ম্যাচে মেসি থাকছেন শুরুর একাদশেই। কিন্তু ম্যাচের থেকেও বড় হয়ে উঠেছে তার চোখের ভাষা—যেখানে হয়তো লুকিয়ে আছে বিদায়ের ইঙ্গিত, কিংবা আরেকটি স্বপ্নের প্রস্তুতি।
এখন অপেক্ষা—মেসি কী সিদ্ধান্ত নেন, আর বিশ্বকাপ কি পাবে তার জাদু আরেকবার?
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...