25 C
Dhaka
বুধবার, এপ্রিল ১, ২০২৬

গাবতলীতে কৃষক হত্যা: সন্দেহভাজন যুবক গ্রেপ্তার, স্বীকারোক্তিতে চাঞ্চল্যকর তথ্য

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বগুড়ার গাবতলী উপজেলার এক কৃষক হত্যা মামলায় গৌরব সিংহ (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) রাতে জামালপুর জেলার মিলানন্দ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার গৌরব সিংহ উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা (ভাল্লুকমারী) গ্রামের বাসিন্দা। তিনি জামালপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৌরব সিংহ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তার দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনি কোদালের উল্টো দিক দিয়ে আঘাত করে কৃষক আব্দুল লতিফ আকন্দকে হত্যা করেন। পরে মরদেহ ঘটনাস্থলেই ফেলে রেখে পালিয়ে যান।
তদন্তে আরও জানা গেছে, হত্যার উদ্দেশ্যে গোপনে জামালপুর থেকে গাবতলীতে এসে ঘটনাটি ঘটিয়ে আবার ফিরে যান তিনি। ঘটনাস্থল থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও রূপালী ব্যাংকের একটি কার্ড উদ্ধার করা হয়, যা থেকে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত কোদালটিও উদ্ধার করেছে পুলিশ।
উল্লেখ্য, গত রোববার (২৯ মার্চ) সকালে নিশিন্দারা আকন্দপাড়া গ্রামে সেচ মেশিন ঘরের পাশ থেকে কৃষক লতিফ আকন্দের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে শহীদ মিয়া গাবতলী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান জানান, সেচ পাম্পের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার রাতে সুযোগ পেয়ে একা অবস্থায় লতিফকে আক্রমণ করে হত্যা করা হয়। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মেসির চোখে কি বিদায়ের ছায়া?

আর মাত্র ৭২ দিন পরই শুরু বিশ্বকাপের উত্তেজনা। কিন্তু ট্রফির লড়াইয়ের আগে ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বড় প্রশ্ন—মেসি কি...