35 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

দেশে হামের সংক্রমণ বেড়েছে, ৩০ উপজেলায় জরুরি টিকাদান শুরু রোববার

জনপ্রিয়

দেশে আশঙ্কাজনকভাবে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে ১৮টি জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রাথমিকভাবে উচ্চ সংক্রমণ বিবেচনায় এসব এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১২ লাখ ৩ হাজারের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তালিকাভুক্ত উপজেলাগুলোর মধ্যে রয়েছে বরগুনা সদর, মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জ, নলছিটি, চাঁদপুর সদর, মহেশখালী, রামু, নবাবগঞ্জ, গাজীপুর সদরসহ দেশের বিভিন্ন অঞ্চল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, দেশে প্রতি ১০ লাখে প্রায় ১৬.৮ জন হামে আক্রান্ত হচ্ছে, যা উদ্বেগজনক। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গেছে বরগুনা সদরে, যেখানে হার ২৯৫। এরপর পাবনা সদর (১৮০) ও চাঁদপুর সদর (১৪৪) রয়েছে।
গত ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত প্রায় ৫,৭৯২ জনের নমুনা পরীক্ষা করে ৭৭১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৯৪ জনের সন্দেহজনক মৃত্যুর খবর পাওয়া গেলেও নিশ্চিতভাবে ৯ জনের মৃত্যু হামে হয়েছে বলে জানা গেছে।
এদিকে, মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীর ঘাটতি কর্মসূচি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। অনেক জেলায় ৩০ শতাংশের বেশি স্বাস্থ্য সহকারীর পদ শূন্য রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় তালিকায় আরও উপজেলা যুক্ত হতে পারে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত বয়সী শিশুদের দ্রুত টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার –কে ঘিরে সাম্প্রতিক সময়ে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে...