31 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী দুই-এক দিনের মধ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে এবং এরপর বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পদ্ধতি নিয়ে রোববারের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে। তবে নির্ধারিত সময়েও তা চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন ছুটির কারণে প্রায় ৪০ দিন বন্ধ থাকার পর গত ২৯ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় খুলেছে। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হওয়ায় বাংলাদেশেও এর প্রভাব পড়েছে।
এই প্রেক্ষাপটে জ্বালানি ব্যবহার কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাস চালুর প্রস্তাব সামনে এসেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সপ্তাহে অন্তত একদিন অনলাইন ক্লাস চালুর একটি প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছিল, তবে তা নিয়ে আরও আলোচনা প্রয়োজন হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই এ বিষয়ে আলাদা নির্দেশনা জারি করবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন

রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫...