31 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, মুখ খুললেন রুমিন ফারহানা

জনপ্রিয়
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–তে যোগ দেওয়ার গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।
শুক্রবার জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলা–এর একটি টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা চলছে, তার কোনো সত্যতা নেই।
রুমিন ফারহানা জানান, রাজনৈতিক দল থেকে বিচ্ছিন্ন হওয়ার পর বিভিন্ন দলের পক্ষ থেকে যোগাযোগ আসা স্বাভাবিক। সেই ধারাবাহিকতায় এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। তবে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি।
তিনি আরও বলেন, কেবল সংসদে কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। নিজের রাজনৈতিক আদর্শ ও অবস্থান বিসর্জন দিয়ে অন্য দলে যুক্ত হওয়ার ইচ্ছা তার নেই।
তার ভাষায়, মত প্রকাশের জন্য সংসদের বাইরে আরও বহু প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে তিনি নিজের অবস্থান তুলে ধরতে পারেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন

রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫...