31 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

টাবুর বিলাসবহুল ফ্ল্যাটের দাম কত?

জনপ্রিয়
বলিউডে নতুন সিনেমা মুক্তি মানেই আলোচনা—তবে এবার সিনেমার চেয়ে বেশি আলোচনায় অভিনেত্রী এর ব্যক্তিগত বিনিয়োগ। সম্প্রতি মুক্তি পাওয়া  ছবিকে ঘিরে যখন মিশ্র প্রতিক্রিয়া, তখনই নতুন সম্পত্তি কিনে শিরোনামে এলেন তিনি।
গত ১৭ এপ্রিল মুক্তি পাওয়া এই ভৌতিক-কমেডি ছবিতে যশোদার চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন টাবু। যদিও ছবিটি বক্স অফিসে খুব বড় সাফল্য পায়নি, তবুও ব্যক্তিগত জীবনে বড় একটি সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।
জানা গেছে, অভিজাত এলাকায় সমুদ্রসংলগ্ন একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি, যার মূল্য প্রায় ১০ কোটি টাকা। প্রায় ২,১৫৩ বর্গফুট আয়তনের এই ফ্ল্যাটটি একটি আধুনিক আবাসন প্রকল্পের অংশ।
সম্পত্তির নথি অনুযায়ী, গত ২৬ মার্চ লেনদেন সম্পন্ন হয়েছে। স্ট্যাম্প ডিউটি বাবদ প্রায় ৫.২৪ লাখ টাকা এবং রেজিস্ট্রেশন ফি হিসেবে ৩০ হাজার টাকা পরিশোধ করেছেন তিনি। ফ্ল্যাটটির সঙ্গে রয়েছে দুটি পার্কিং স্পেস এবং সমুদ্রমুখী প্রশস্ত বারান্দা।
যে আবাসনে এই ফ্ল্যাটটি অবস্থিত, সেটি একাধিক টাওয়ার, বেজমেন্ট ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি বৃহৎ প্রকল্প। এলাকায় আগে থেকেই বহু বলিউড তারকার বসবাস, এবার সেই তালিকায় যুক্ত হলেন টাবুও।
উল্লেখ্য, দীর্ঘ ক্যারিয়ারে TabuMaqbool’, ‘Haider’ ও ‘Andhadhun’-এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী চরিত্র নির্বাচনে ভিন্নতা ও গভীরতার জন্যই বিশেষভাবে পরিচিত।
ছবির সাফল্য যাই হোক, ব্যক্তিগত বিনিয়োগে টাবুর এই পদক্ষেপ আবারও প্রমাণ করল—তিনি পর্দার বাইরে হিসেবি ও দূরদর্শী।
- Advertisement -spot_img
সর্বশেষ

নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন

রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫...