31 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

বগুড়ায় সফরে তারেক রহমান

জনপ্রিয়
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় সফরে গেছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে তিনি সড়কপথে ঢাকার বাসভবন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া সার্কিট হাউজে পৌঁছান।
সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেবেন তিনি।
দুপুরের পর গাবতলী উপজেলায় একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি। এসব প্রকল্পের মধ্যে রয়েছে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান কার্যক্রম।
এছাড়া সফরের অংশ হিসেবে তিনি তার পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন এবং বিকেলে আবার শহরে ফিরে আসবেন। বিকেল ৪টায় জেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বগুড়া শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সকাল থেকেই বিভিন্ন স্থানে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে ভিড় করছেন তাকে স্বাগত জানাতে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...