32.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণী অভিনেত্রী হানসিকা মোতওয়ানি

জনপ্রিয়
ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ‘কাস্টিং কাউচ’ প্রসঙ্গে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণী অভিনেত্রী হানসিকা মোতওয়ানি। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে দেওয়া তার বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়, ক্যারিয়ারে কখনও অস্বস্তিকর বা ‘কাস্টিং কাউচ’-জাতীয় পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কি না। জবাবে তিনি বলেন, তার এমন কোনো অভিজ্ঞতা হয়নি। পাশাপাশি তিনি মন্তব্য করেন, “যারা কাজ করতে আসে, তাদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটে না”—যা নিয়ে বিতর্কের সূত্রপাত।
সমালোচকদের একাংশ মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে অন্যদের নেতিবাচক অভিজ্ঞতাকে খাটো করা হয়েছে। বিষয়টি তুলে ধরে পুনরায় প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, নিজের অভিজ্ঞতার বাইরে অন্যদের বিষয়ে তিনি মন্তব্য করতে চান না।
সাক্ষাৎকারের এই অংশটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে সংবেদনশীলতার ঘাটতি হিসেবে দেখছেন। তাদের মতে, ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকলেও এমন সমস্যার অস্তিত্ব অস্বীকার করা উচিত নয়।
তবে পুরো বিতর্ক নিয়ে এখনো প্রকাশ্যে নতুন করে কোনো মন্তব্য করেননি হানসিকা মোতওয়ানি। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও বিনোদন জগতে ‘কাস্টিং কাউচ’ ইস্যুটি আলোচনায় এসেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন

রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫...