35 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

ছোট ইনিংস, বড় রেকর্ডে আলো ছড়াল সূর্যবংশী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

রয়্যালসের এর তরুণ ওপেনার বৈভাব সূর্যবংশীর ইনিংসটি দীর্ঘ হয়নি, কিন্তু প্রভাব ছিল বিশাল। -এর বিপক্ষে বুধবার (২২ এপ্রিল) মাত্র ১১ বলে ৮ রান করে আউট হন তিনি। তবে এই সংক্ষিপ্ত ইনিংসেই গড়ে ওঠে এক ঐতিহাসিক মুহূর্ত।
ইনিংসের শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করছিলেন সূর্যবংশী। চতুর্থ ওভারে প্রিন্স যাদবকে টানা দুইটি বাউন্ডারি হাঁকিয়ে তিনি স্পর্শ করেন ৫০০ রানের মাইলফলক। এর মধ্য দিয়েই আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বলে ৫০০ রান করার কৃতিত্ব নিজের করে নেন এই তরুণ।
মাত্র ২২৭ বলেই এই মাইলফলকে পৌঁছানো নিঃসন্দেহে ব্যতিক্রমী অর্জন। এর আগে এই তালিকায় এগিয়ে ছিলেন ম্যাক্সওয়েল, যিনি তুলনামূলক বেশি বল খরচ করেছিলেন। সূর্যবংশীর এই কীর্তি তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলেরই প্রতিফলন।
গত মৌসুমে অভিষেকের পর থেকেই আলোচনায় এই ওপেনার। অল্প ম্যাচ খেলেই ধারাবাহিক পারফরম্যান্স তাকে এনে দিয়েছে বিশেষ পরিচিতি। চলতি মৌসুমেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।
ম্যাচের ফলাফলেও ছিল রাজস্থানের আধিপত্য। প্রথমে ব্যাট করে তারা তোলে ১৫৯ রান। জবাবে জোফরা আর্চারে এর তোপে লখনৌর ব্যাটিং লাইনআপ ধসে পড়ে ১১৯ রানেই। ফলে সহজ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ওপরের দিকেই অবস্থান শক্ত করে রাজস্থান।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার –কে ঘিরে সাম্প্রতিক সময়ে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে...