32.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

অনস্ক্রিন চুম্বন দৃশ্য, ৩০ বছরের ‘কিসিং নীতি’ ভাঙা নিয়ে মুখ খুললেন কাজল

জনপ্রিয়
প্রায় তিন দশকের ক্যারিয়ারে ঘনিষ্ঠ দৃশ্য এড়িয়ে চলার জন্য পরিচিত কাজল এবার সেই অবস্থান থেকে সরে এসে আলোচনায় এসেছেন। সম্প্রতি তিনি তার ‘নো-কিসিং’ নীতি ভাঙার পেছনের কারণ নিয়ে মুখ খুলেছেন।
ওয়েব সিরিজ দ্য ট্রায়াল: পেয়ার, কানুন, ধোঁকা-এ সহঅভিনেতা যিশু সেনগুপ্ত-র সঙ্গে একটি চুম্বন দৃশ্যে অভিনয় করেন কাজল। বিষয়টি নিয়ে সম্প্রতি লিলি সিং-এর পডকাস্টে কথা বলেন তিনি।
কাজল জানান, দৃশ্যটি কেবল চমক সৃষ্টির জন্য যোগ করা হয়নি; বরং চরিত্রের আবেগ ও গল্পের প্রয়োজনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তার ভাষায়, এটি ছিল চরিত্রের মানসিক অবস্থার বহিঃপ্রকাশ।
তিনি বলেন, ওই দৃশ্যটি বাদ দিলে চরিত্রের গভীরতা ক্ষতিগ্রস্ত হতো। তাই গল্পের স্বার্থেই তিনি এতে সম্মতি দেন। তবে সিদ্ধান্তটি সহজ ছিল না বলেও জানান তিনি। দীর্ঘদিনের ব্যক্তিগত অবস্থান থেকে সরে আসার কারণে শুরুতে তিনি অস্বস্তিতে ছিলেন।
শেষ পর্যন্ত পেশাদার দৃষ্টিভঙ্গি থেকেই তিনি সিদ্ধান্ত নেন বলে উল্লেখ করেন কাজল। একজন অভিনেত্রী হিসেবে কখনো কখনো চরিত্রের প্রয়োজনে ব্যক্তিগত সীমা অতিক্রম করতে হয় বলেও মন্তব্য করেন তিনি।
২০২৩ সালে এই সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয় কাজলের। এতে তিনি ‘নয়োনিকা সেনগুপ্ত’ চরিত্রে অভিনয় করেন। সিরিজটি পরিচালনা করেছেন সুপর্ণ ভার্মা এবং এটি আন্তর্জাতিক জনপ্রিয় সিরিজ The Good Wife-এর ভারতীয় সংস্করণ।
উল্লেখ্য, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কভি খুশি কভি গম এবং কুছ কুছ হোতা হ্যায়-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে কাজল বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। এখনও তিনি অভিনয়ে সমানভাবে সক্রিয় রয়েছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন

রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫...