31 C
Dhaka
শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

কোকেইন নিয়ে ফের নিষিদ্ধ নিউজিল্যান্ডের সাবেক পেসার

জনপ্রিয়
কাউন্টি ক্রিকেটে ডোপিংবিরোধী নীতি ভঙ্গের দায়ে নিউজিল্যান্ডের সাবেক পেসার ডগ ব্রেসওয়েল-কে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে চেমসফোর্ডে এসেক্সসমারসেট-এর মধ্যকার কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ চলাকালে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডা) অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষায় তার শরীরে নিষিদ্ধ মাদক কোকেইনের উপস্থিতি ধরা পড়ে।
ব্রেসওয়েল নিজেই স্বীকার করেছেন, ম্যাচ শুরুর আগের রাতে তিনি কোকেইন গ্রহণ করেছিলেন, যা ডোপবিরোধী নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। এ ঘটনায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড-এর স্বাধীন সংস্থা ‘দ্য ক্রিকেট রেগুলেটর’ তাকে শাস্তি দেয়।
শাস্তি অনুযায়ী, ২০২৪ সালের ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা ২০২৭ সালের ২৩ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। এই সময়ে তিনি ইসিবি বা ওয়াডার আওতাধীন কোনো ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
৩৫ বছর বয়সী এই পেসার ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৬৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যদিও ২০২৩ সালের ডিসেম্বরে তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন, তবুও তার ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এর আগেও ডোপিংয়ের কারণে শাস্তির মুখে পড়েছিলেন ব্রেসওয়েল। ২০২৪ সালে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশ চলাকালে একই অপরাধে তাকে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।
- Advertisement -spot_img
সর্বশেষ

‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’

শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতার সংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের হাতে বই-খাতা ও কলম দেখতে চান, কোনো ধরনের অস্ত্র...