28 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

সংগ্রাম পেরিয়ে সফলতার শিখরে মিম, থামেননি কখনো

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম দীর্ঘ দেড় দশকের ক্যারিয়ারে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের শোবিজ অঙ্গনে। অভিনয় করেছেন দেশ-বিদেশের বিভিন্ন সিনেমায়, অর্জন করেছেন দর্শকপ্রিয়তা। তবে তার এই পথচলা সহজ ছিল না।
সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের সংগ্রামের গল্প শোনান এই অভিনেত্রী। তিনি বলেন, সাফল্য অর্জনের চেয়ে সেটি ধরে রাখা আরও কঠিন।
মিমের ভাষায়, “এই জায়গায় পৌঁছানো কঠিন, কিন্তু জায়গাটা ধরে রাখা তার চেয়েও বেশি কঠিন।” তিনি জানান, ক্যারিয়ারের পুরো সময়জুড়ে ধৈর্য, পরিশ্রম এবং শৃঙ্খলাকেই গুরুত্ব দিয়েছেন।
ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, কখনোই হাল ছাড়েননি। কোনো কাজ না হলে সেটি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সবসময়।
বর্তমানে তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব ফিল্মের কাজ। এর মধ্যে ‘মালিক’ সিনেমায় তার সহ-অভিনেতা আরিফিন শুভ, যা আগামী ঈদুল আজহা-য় মুক্তির কথা রয়েছে।
এছাড়া ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি এবং ‘লাইফ লাইন’ নামে একটি সিরিজের কাজও করেছেন। কিছুদিন বিরতিতে থাকলেও এখন আবার নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠছেন মিম।
নতুন প্রজেক্ট প্রসঙ্গে তিনি বলেন, গল্প বাছাইয়ে তিনি বেশ সতর্ক। যেসব গল্প নিজের সঙ্গে মানানসই মনে হয়নি, সেগুলোতে কাজ করেননি। তবে শিগগিরই নতুন কাজের ঘোষণা আসবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
- Advertisement -spot_img
সর্বশেষ

‘রকস্টার’ সিনেমায় নতুন রূপে শাকিব খান, থাকছে ১০টি গান

ঢালিউড সুপারস্টার শাকিব খান-এর নতুন সিনেমা ‘রকস্টার’ ঘিরে দর্শকদের আগ্রহ বাড়ছে। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় ভিন্ন লুকে হাজির...