29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

বাবার মামলায় নিজের সংশ্লিষ্টতা নেই: পূজা চেরি

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ঢালিউড অভিনেত্রী পূজা চেরি তার বাবা দেব প্রসাদ রায়ের গ্রেপ্তার নিয়ে সৃষ্ট আলোচনা প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। আর্থিক লেনদেনসংক্রান্ত অভিযোগে তার বাবার গ্রেপ্তারের পর সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন ওঠে, যার জবাব দেন তিনি।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পূজা জানান, বাবার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগের সঙ্গে তার ব্যক্তিগতভাবে কোনো সংশ্লিষ্টতা নেই।
তিনি বলেন, দীর্ঘ ১০–১২ বছর ধরে নিজ পরিশ্রমে মিডিয়া ক্যারিয়ার গড়ে তুলেছেন এবং নিজের জীবনযাপনের সব খরচ নিজেই বহন করেন। বাবার ব্যবসা বা আর্থিক লেনদেনের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেন এই অভিনেত্রী।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে তিনি কোনো প্রযোজনা প্রতিষ্ঠান বা প্রডাকশন হাউসের সঙ্গেও যুক্ত নন।
এই পরিস্থিতিকে মানসিকভাবে কষ্টদায়ক উল্লেখ করে পূজা বলেন, বিষয়টি সম্পূর্ণ আইনি এবং এর বিচার আদালতেই হবে। তাই এ বিষয়ে তাকে জড়িয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...