29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

জামিন পেয়ে আমির হামজার ‘মুচকি হাসি’

জনপ্রিয়

মানহানি মামলায় উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ হাইকোর্ট-এর একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, সকালে সশরীরে হাইকোর্টে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন তিনি। তার আইনজীবীদের যুক্তি উপস্থাপনের পর আদালত ৮ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। এ সময় তার পাশে থাকা আইনজীবীরা জানান, এ বিষয়ে পরবর্তীতে তারা কথা বলবেন।
প্রসঙ্গত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় গত ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। একই দিনে আদালত সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগে এক আলোচনায় মুফতি আমির হামজা জ্বালানিমন্ত্রী টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...