27 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

সড়কের দুই পাশে জনতার ঢল, ৩০ কিলোমিটারজুড়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

যশোর বিমানবন্দর থেকে শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে জনসাধারণের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে উলাশী পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কের দুই পাশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ভিড় করেন তাকে স্বাগত জানাতে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে যশোর বিমানবন্দরে প্রধানমন্ত্রীর বহনকারী বিমান অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। পরে সেখান থেকে বাসযোগে উলাশীর উদ্দেশ্যে রওনা দেন তিনি।

পথজুড়ে অবস্থান নেওয়া হাজারো মানুষ স্লোগানের মাধ্যমে তাকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও বাস থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। সকাল থেকেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কের পাশে জড়ো হন।

গদখালী ও ঝিকরগাছা এলাকায় দেখা যায় ভিন্ন চিত্র। যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে ফুল হাতে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাকে সংবর্ধনা জানান। অনেকেই সড়কে ফুল ছড়িয়ে দেন। প্রধানমন্ত্রীর গাড়িবহর গদখালী পৌঁছালে তাকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়।

সরকার গঠনের পর এটি তার প্রথম যশোর সফর। সফরসূচিতে রয়েছে উলাশী খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শন, যশোর মেডিক্যাল কলেজে ৫০০ শয্যার হাসপাতালের উদ্বোধন এবং ঈদগাহ ময়দানে একটি জনসভায় অংশগ্রহণ। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

চট্টগ্রামে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ

বাংলাদেশ দারুণ এক জয়ে শুরু করল টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে...