27 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করবেন না কাজল

জনপ্রিয়
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল দীর্ঘ প্রায় তিন দশকের ক্যারিয়ারে একটি অলিখিত নিয়ম মেনে চলেছেন—পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করবেন না। তবে সময়ের সঙ্গে গল্প ও চরিত্রের চাহিদা বদলানোর কারণে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।
ওয়েব সিরিজ দ্য ট্রায়াল: পেয়ার, কানুন, ধোঁকা–তে অভিনয়ের সময় নিজের ‘নো কিসিং পলিসি’ ভেঙেছেন কাজল। সম্প্রতি এক পডকাস্টে তিনি এ সিদ্ধান্তের পেছনের অভিজ্ঞতা শেয়ার করেন।
কাজলের ভাষায়, বিষয়টি তার জন্য সহজ ছিল না। শুটিংয়ের আগ মুহূর্ত পর্যন্ত ভেতরে অস্বস্তি কাজ করছিল। তিনি বলেন, “আমি খুব অস্বস্তি বোধ করছিলাম। যতক্ষণ না সেটে দাঁড়াচ্ছি, ততক্ষণ বুঝতেই পারছিলাম না, আমি সত্যিই এই দৃশ্যটা করব কি না।”
- Advertisement -spot_img
সর্বশেষ

কাউসার মাহমুদের কবিতা : তৃতীয় পক্ষের প্রেম

    তুমি সন্ধ্যা, সে ভাঁটফুল তোমরাই ফোটো—প্রতিটি পর্বেই জড়িয়ে একে অন্যকে ভালোবাসাবাসি করো তীব্র জ্বরের মতো বেঘোরে তুমি তাকে পাহারা দাও কাঁদো,...