29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

চট্টগ্রামে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো বাংলাদেশ

জনপ্রিয়
বাংলাদেশ দারুণ এক জয়ে শুরু করল টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
১৮৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম ধীরগতিতে খেলায় দল চাপে পড়ে। পরে অধিনায়ক লিটন দাসও ইনিংস বড় করতে পারেননি। ১০ ওভার শেষে ৩ উইকেটে মাত্র ৭৭ রান তুলে ম্যাচ থেকে অনেকটাই পিছিয়ে যায় টাইগাররা।
তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মধ্য ও শেষের ব্যাটাররা। গুরুত্বপূর্ণ দুটি জুটি গড়ে সহজ করে দেন জয়ের পথ। শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ।
এই জয়ের মাধ্যমে একটি নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে কিউইদের বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান তাড়া করে জিতেছিল টাইগাররা।
এর আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড সংগ্রহ করে ১৮২ রান। কেতেন ক্লার্ক ও ড্যান ক্লেভারের দুর্দান্ত অর্ধশতকে বড় সংগ্রহ পায় তারা। দুজনই ৫১ রান করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান।
বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন নেন সর্বোচ্চ ২ উইকেট। এছাড়া শরিফুল ইসলামসহ আরও কয়েকজন বোলার একটি করে উইকেট শিকার করেন।
শেষদিকে ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ড বড় স্কোর করতে পারেনি, আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে বাংলাদেশ।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...