29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

আমার ধারণা, ইরান সময়ক্ষেপণের চেষ্টা করছে : রুবিও

জনপ্রিয়
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, নতুন প্রস্তাবের আড়ালে ইরান আসলে সময়ক্ষেপণের কৌশল নিচ্ছে।
মার্কিন গণমাধ্যম CBS News-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থান আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয়। তার মতে, এটি একটি আন্তর্জাতিক জলপথ, তাই এখানে এককভাবে কোনো দেশ নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না।
সম্প্রতি ইরান তিন ধাপের একটি প্রস্তাব দিয়েছে। এতে প্রথমে যুদ্ধ বন্ধ ও নিরাপত্তা নিশ্চয়তার কথা বলা হয়েছে। দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা এবং তৃতীয় ধাপে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব রাখা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র এ প্রস্তাব নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। ওয়াশিংটনের মূল লক্ষ্য—যে কোনো চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।
উল্লেখ্য, যুদ্ধবিরতির পর ইসলামাবাদ-এ অনুষ্ঠিত প্রথম দফার বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়। এখন দ্বিতীয় দফা সংলাপের সম্ভাবনা থাকলেও, তা অনেকটাই নির্ভর করছে নতুন প্রস্তাবের গ্রহণযোগ্যতার ওপর।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি দ্বিতীয় দফা সংলাপে বসতে চায়- সেক্ষেত্রে নতুন প্রস্তাবের ভিত্তিতে সেই সংলাপ হতে পারে।
ফক্স নিউজকে রুবিও বলেন, “ইরানিরা খুবই ভালো এবং অভিজ্ঞ আলোচক। আমারা শুধু এই নিশ্চয়তা চাই যে ইরানের সঙ্গে যে চুক্তিই স্বাক্ষর হোক না কেন- সেটি যেন ইরানকে পরমাণু অস্ত্রের মালিক হওয়া থেকে দূরে রাখে।”
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...