29 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

‘বৈভবের ব্যাটে এআই চিপ লাগানো, পরীক্ষাগারে পাঠানো উচিত’

জনপ্রিয়
চলতি আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় উঠে এসেছেন তরুণ ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী। এখন পর্যন্ত ৮ ম্যাচে ৩৫৭ রান করে তিনি কমলা টুপির দৌড়ে শক্ত অবস্থানে আছেন। এর মধ্যে রয়েছে একটি চমৎকার সেঞ্চুরিও।
তবে তার এই ঝড়ো পারফরম্যান্স ঘিরে মজার এক মন্তব্য করেছেন পাকিস্তানের ক্রিকেট বিশ্লেষক নোমান নিয়াজ। এক ইউটিউব অনুষ্ঠানে তিনি রসিকতার ছলে বলেন, বৈভবের ব্যাটে নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ লাগানো থাকতে পারে, আর সেই কারণেই এত রান পাচ্ছেন তিনি।
নোমান বলেন, “এই ছেলেটা আসলে কে, সেটা খতিয়ে দেখা উচিত। যেমনভাবে ডোপ টেস্ট করা হয়, তেমন করে ওর ব্যাটও পরীক্ষা করা দরকার। মনে হয় ব্যাটে কোনো এআই চিপ লাগানো আছে!”
যদিও তার কথাবার্তা ও হাসির ভঙ্গিতে স্পষ্ট ছিল, পুরো বিষয়টাই ছিল হালকা মজার ছলে বলা। বরং তিনি বৈভবের প্রতিভারই প্রশংসা করেছেন।
তার মতে, এত অল্প বয়সে এমন শক্তিশালী ব্যাটিং বিরল। তিনি বলেন, “১৬ বছর বয়সে এমন শারীরিক সক্ষমতা খুব একটা দেখা যায় না। ওর কব্জির ব্যবহার অসাধারণ, আর পছন্দের জায়গায় বল পেলে মাঠের যেকোনো দিকে মারতে পারে।”
এই তরুণ ব্যাটারের উত্থান ইতোমধ্যেই ক্রিকেট মহলে দারুণ আগ্রহ তৈরি করেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...