23 C
Dhaka
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু, নজরে মমতা-শুভেন্দু লড়াই

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এ দফায় রাজধানী কলকাতাসহ দক্ষিণবঙ্গের মোট ১৪২টি আসনে ভোট হচ্ছে।
এই দফার সবচেয়ে বড় আকর্ষণ হলো একই আসনে মুখোমুখি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। তাদের এই লড়াইকে নির্বাচনের কেন্দ্রীয় ইস্যু হিসেবে দেখা হচ্ছে।
প্রথম দফায় রেকর্ড ৯২ শতাংশ ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এখন নজর দ্বিতীয় দফার ফলাফলের দিকে।
দক্ষিণবঙ্গ ঐতিহ্যগতভাবে তৃণমূল কংগ্রেস-এর শক্ত ঘাঁটি। ২০২১ সালের নির্বাচনে এ অঞ্চলের ১৪২টি আসনের মধ্যে ১২৩টি পেয়েছিল দলটি। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল ১৮টি এবং বামফ্রন্ট মাত্র ১টি আসন।
এবার সেই ঘাঁটি ভাঙাই বিজেপির বড় চ্যালেঞ্জ। দলটি চাকরি, অনুপ্রবেশ, দুর্নীতি ও নারীর নিরাপত্তার মতো ইস্যু সামনে এনে প্রচার চালাচ্ছে। প্রচারণায় অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ‘বহিরাগত’ ইস্যু, রাজ্যের সংস্কৃতি ও উন্নয়ন তুলে ধরে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। তবে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগও সামনে এসেছে।
সবচেয়ে আলোচিত লড়াই হচ্ছে ভবানীপুর আসনে, যেখানে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা ও শুভেন্দু।
এ দফার অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, সুজিত বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে বিজেপির হয়ে লড়ছেন স্বপন দাশগুপ্তরূপা গাঙ্গুলিসহ আরও অনেকে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে আগামী ৪ মে।
- Advertisement -spot_img
সর্বশেষ

যশোরের টিটন ঢাকার শীর্ষ সন্ত্রাসী গুলিতে নিহত  

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- ২৮ এপ্রিল রাত ৯টার দিকে ঢাকায় গুলিতে নিহত রাজধানীর শীর্ষ সন্ত্রাসী নাইম আহমেদ টিটনকে নিয়ে যশোরেও...