32.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

‘শিগগির ভয়ংকর অস্ত্র উন্মোচন করবে ইরান’

জনপ্রিয়
ইরান শিগগিরই এমন একটি নতুন অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে, যা প্রতিপক্ষের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হবে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি।
রাষ্ট্রীয় গণমাধ্যম  প্রেসটিভি এর বরাতে জানা যায়, বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই এমন এক সামরিক সক্ষমতা সামনে আনা হবে, যা শত্রুপক্ষের মধ্যে ভয় সৃষ্টি করবে।
তিনি ইঙ্গিত দেন, এই অস্ত্র ইতোমধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং প্রয়োজন হলে তা ব্যবহার করা হবে।
এছাড়া সাম্প্রতিক সামরিক পরিস্থিতি প্রসঙ্গে ইরানি বলেন, ইরানের বিরুদ্ধে দ্রুত সাফল্য অর্জনের যে ধারণা প্রতিপক্ষের মধ্যে ছিল, তা এখন বাস্তবতার সঙ্গে মিলছে না এবং সামরিক মহলে তা গুরুত্ব হারিয়েছে।
তিনি আরও দাবি করেন, পাল্টা অভিযানের অংশ হিসেবে ইরানের নৌবাহিনী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকন কে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে নির্দিষ্ট সময়ের জন্য রণতরীটির বিমান চলাচল ও আকাশ অভিযান ব্যাহত হয় বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের এই কমান্ডারের ভাষ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া উত্তেজনার পর দেশটির সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শতাধিক পাল্টা হামলা চালিয়েছে।
তবে এসব দাবির বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ইসরায়েল–এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
- Advertisement -spot_img
সর্বশেষ

নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন

রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫...