32.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

কম্বোডিয়ায় অনলাইন প্রতারণার অভিযোগে ১২ বাংলাদেশি গ্রেপ্তার

জনপ্রিয়
অনলাইন জালিয়াতির অভিযোগে কম্বোডিয়া-তে ১২ বাংলাদেশিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (১ মে) রাজধানী নম পেন-এর মিয়ানচে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (২ মে) প্রকাশিত এক প্রতিবেদনে  জানায়, মিয়ানচে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত একটি যৌথ টাস্কফোর্স স্টুং মিয়ানচে ২ কমিউনের একটি বাসায় অভিযান চালায়। ওই অভিযানে ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে ল্যাপটপ, মোবাইল ফোনসহ বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রশাসনিক ফি আদায়ের মাধ্যমে প্রতারণা করে আসছিল। বর্তমানে তাদের হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

স্টার্কের বিরল নো-বল, অস্ট্রেলিয়াকে হতাশ করে বড় লিডে বাংলাদেশ

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করার পর ব্যাট হাতে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে...