34.4 C
Dhaka
মঙ্গলবার, মে ৫, ২০২৬

হামের টিকা না দেওয়ার কারণ খতিয়ে দেখা হবে : তথ্য উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ডা. জাহেদ উর রহমান বলেছেন, শিশুদের মৃত্যু ঘটানোর মতো কোনো উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, সম্প্রতি টিকাদান কর্মসূচিতে কিছু অনিয়ম বা ব্যত্যয়ের বিষয়টি খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কারণ অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের টিকাদান কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু ইতোমধ্যে টিকা পেয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনের মধ্যে শতভাগ লক্ষ্য অর্জনের আশা করা হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকার এ বিষয়ে কাজ করছে এবং ধাপে ধাপে সব নির্বাচন সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। ইউনিয়ন পরিষদের সংখ্যা বেশি হওয়ায় নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, উপজেলা পরিষদ বাতিল করার কোনো পরিকল্পনা সরকারের নেই।

এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর কারাবন্দি কিছু সাংবাদিকের বিষয়ে তিনি বলেন, সরকার চাইছে যেন কোনো সাংবাদিক অন্যায়ভাবে কারাগারে না থাকে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমি ভোটে হারিনি, পদত্যাগ কেন করব?

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার কালীঘাটে নিজ বাসভবনে...