32 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

আলোচিত সেই শিক্ষক গ্রেপ্তার

জনপ্রিয়
মদন উপজেলার আলোচিত ধর্ষণ মামলায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে গৌরীপুর এলাকা থেকে র‍্যাব তাকে আটক করে।
পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি কাইটাইল ইউনিয়নের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক। ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ অনুযায়ী, গত বছরের ২ নভেম্বর মাদরাসা ছুটির পর তাকে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। পরে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি সামনে আসে এবং ডাক্তারি পরীক্ষায় জানা যায়, সে অন্তঃসত্ত্বা।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, র‍্যাব গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে এবং এখন আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মামলার পর অভিযুক্ত দীর্ঘদিন পলাতক ছিলেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...