32 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

লন্ডনের রাস্তায় আইসক্রিম খাচ্ছেন পাপন, ছবি ভাইরাল

জনপ্রিয়
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর সাবেক সভাপতি পাপন কে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে একটি ভাইরাল ছবি নিয়ে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিতে তাকে লন্ডনের রাস্তায় বসে আইসক্রিম খেতে দেখা যায়। ছবিটি মঙ্গলবার মধ্যরাতে একজন ব্যবহারকারী পোস্ট করার পর দ্রুতই তা ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে নানা আলোচনা ও মন্তব্য শুরু হয়েছে।
একসময় দেশের ক্রিকেট প্রশাসনে অত্যন্ত প্রভাবশালী ছিলেন পাপন। ২০১২ সালে তিনি বিসিবি সভাপতি হন এবং দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। তবে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি পদত্যাগ করেন এবং লন্ডন থেকেই সেই পদত্যাগপত্র জমা দেন।
তার বিদায়ের পর বিসিবিতে একাধিকবার নেতৃত্ব পরিবর্তন ঘটে এবং নতুন প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে। বর্তমানে বোর্ডে অ্যাডহক কমিটির মাধ্যমে কার্যক্রম চলছে।
এর আগে লন্ডনে তাকে সুপারশপে বা বিভিন্ন এলাকায় হাঁটাহাঁটি করতে দেখা যাওয়ার ছবিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছিল।
বর্তমান ভাইরাল ছবিটি মূলত তার ব্যক্তিগত জীবন নিয়েই নতুন করে জনআগ্রহ তৈরি করেছে এবং সেটি নিয়েই অনলাইনে ব্যাপক আলোচনা চলছে
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...