ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ২০৭টি আসনে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তবে নতুন সরকারে মুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।
দলীয় সূত্রে জানা গেছে, নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন অমিত শাহ এবং সহকারী পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। শিগগিরই কলকাতায় নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
এবার মুখ্যমন্ত্রী পদে একাধিক নাম আলোচনায় রয়েছে। তার মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়া রাজ্য সভাপতি , সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নেতা , এবং অন্যান্য নেতার নামও আলোচনায় রয়েছে।
দলীয় বিশ্লেষকদের মতে, শুভেন্দু অধিকারীর অভিজ্ঞতা এবং আগের নির্বাচনী সাফল্য তাকে এগিয়ে রাখছে। অন্যদিকে শমীক ভট্টাচার্য সংগঠনের প্রধান হওয়ায় তিনিও শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।
এছাড়া উত্তরবঙ্গ থেকে শক্ত অবস্থান তৈরি করা সুকান্ত মজুমদার, তাত্ত্বিক ও সাংগঠনিক পরিচিতি থাকা স্বপন দাশগুপ্ত এবং তরুণ নেতৃত্ব হিসেবে সৌরভ শিকদারের নামও আলোচনায় আছে।
দলীয় সূত্রে আরও জানা গেছে, শপথ অনুষ্ঠান হতে পারে ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। একই সঙ্গে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়েও রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা চলছে, যেখানে একাধিক সিনিয়র ও তরুণ নেতার নাম উঠে এসেছে।
নির্বাচনের ফল অনুযায়ী, বিজেপি ২০৭ আসন পেয়েছে, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। অন্যান্য দল খুব অল্প সংখ্যক আসনে জয় পেয়েছে।