35.4 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন

জনপ্রিয়
উত্তরামাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ-এ সংঘটিত বিমান দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উসাইমং মারমা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। তিনি নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমা-র বাবা।
বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন। মামলায় সাবেক উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান ও সাবেক প্রেসসচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্ট ১৬ জনকে আসামি করা হয়েছে।
২০২৫ সালের ২১ জুলাই দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন, যাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। নিহতদের মধ্যে বিমানটির পাইলট মো. তৌকির ইসলামও ছিলেন
- Advertisement -spot_img
সর্বশেষ

বিয়ের আগ পর্যন্ত নতুন বউয়ের মুখ দেখেননি মাদানী, দিলেন নানা প্রশ্নের জবাব

দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা আলোচনা ও সমালোচনার জবাব দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী। সম্প্রতি নিজেই...