35.4 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

বিয়ের আগ পর্যন্ত নতুন বউয়ের মুখ দেখেননি মাদানী, দিলেন নানা প্রশ্নের জবাব

জনপ্রিয়
দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা আলোচনা ও সমালোচনার জবাব দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী। সম্প্রতি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে বিয়ের খবর জানানোর পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।
বিভিন্ন অভিযোগ ও গুঞ্জনের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, নতুন স্ত্রীকে বিয়ের আগে কখনও দেখেননি কিংবা ব্যক্তিগতভাবে যোগাযোগও হয়নি। টিকটকের মাধ্যমে পরিচয়ের দাবিও তিনি অস্বীকার করেন।
রফিকুল ইসলাম মাদানীর ভাষ্য অনুযায়ী, বিয়েটি সম্পন্ন হয়েছে আইএমভি-এর মাধ্যমে। তিনি জানান, একাধিক বিয়েতে আগ্রহী নারী-পুরুষের তথ্য সংগ্রহ করে প্রতিষ্ঠানটি উপযুক্ত পক্ষ নির্বাচন ও সাক্ষাতের ব্যবস্থা করে থাকে। উভয় পরিবারের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রথম স্ত্রী অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি নিজেও দ্বিধায় ছিলেন। তবে ফরম পূরণের বিষয়টি আগেই প্রথম স্ত্রীকে জানিয়েছিলেন বলে দাবি করেন।
এ ছাড়া তিনি বলেন, সংসারজীবনে প্রথম স্ত্রীর প্রতি দায়িত্ব পালনে অবহেলা করেননি এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করা গেলে যেকোনো সমালোচনা মেনে নেবেন। একই সঙ্গে তিনি স্বীকার করেন, দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তের কারণে তার নিজের মধ্যেও এক ধরনের অপরাধবোধ তৈরি হয়েছে।
সামাজিক মাধ্যমে মামুনুর রশীদ কাসেমী এবং আইএমভি-কে ঘিরেও সমালোচনা দেখা দেওয়ায় তিনি বলেন, প্রতিষ্ঠানটি কাউকে জোরপূর্বক বিয়ে করায় না; বরং আগ্রহী দুই পক্ষের মধ্যে যোগাযোগের সুযোগ তৈরি করে।
পোস্টের শেষদিকে সমালোচকদের উদ্দেশে তিনি দাবি করেন, সমাজে আরও গুরুতর অপরাধের তুলনায় তার বৈধ দ্বিতীয় বিয়েকে অতিরিক্তভাবে আলোচনায় আনা হচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-এর সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম আগামী ১৩ মে...