29.7 C
Dhaka
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

কুড়িগ্রামে মেধা ও যোগ্যতায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ৩৯ জন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে ৩৯ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়াও অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে আরও ৮ জনকে।
কুড়িগ্রাম পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি/২০২৬ নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে গত ১৫ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত মাঠ পর্যায়ে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন ৩ হাজার ৪১০ জন প্রার্থী। তাদের মধ্যে সব ইভেন্টে উত্তীর্ণ ৫১৪ জন প্রার্থী গত ২৭ এপ্রিল লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এর ধারাবাহিকতায় গত ৬ মে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯৫ জন প্রার্থীর মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে লিখিত ও মৌখিক পরীক্ষার সমন্বিত ফলাফলের ভিত্তিতে ৩৯ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, “আপনারা যারা আজ নির্বাচিত হয়েছেন, তারা মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নির্বাচিত হয়েছেন। ভবিষ্যতে বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে দেশের জন্য নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে হবে।”
এসময় তিনি যারা উত্তীর্ণ হতে পারেননি তাদেরও শুভকামনা জানিয়ে আগামীতে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের অনেককে আনন্দে আবেগাপ্লুত হতে দেখা যায়। সাধারণ ও নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ পাওয়ায় তারা বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

বিয়ের আগ পর্যন্ত নতুন বউয়ের মুখ দেখেননি মাদানী, দিলেন নানা প্রশ্নের জবাব

দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা আলোচনা ও সমালোচনার জবাব দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানী। সম্প্রতি নিজেই...